• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবন ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভবনের মাঝে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল)-এর নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। মাননীয় প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অতিথিবৃন্দ। 

প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ছোট্ট ঘর থেকে শুরু করে আজ বিশ্ববিদ্যালয় এই অবস্থায় এসেছে। আমি যখনই এই বিশ্ববিদ্যালয়ে আসি তখনই মনে হয় কী থেকে কোন পর্যায়ে এসেছে এই বিশ্ববিদ্যালয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়েছিলাম। দীর্ঘ ১৭ বছর এই বিশ্ববিদ্যালয়ে আসতে পারি নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো। আর এটা সম্ভব হয়েছে আপনাদের সকলের সহায়তায়। তবে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা রয়েছে। শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক সংখ্যা কম। ভবনগুলোর মাঝে দূরত্ব কম, সবুজায়নের অভাব রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আয়তন কম, আমরা বিশ্ববিদ্যালয়ের কলেবর বাড়াতে জমি অধিগ্রহণ করবো। জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সহায়তায় বিশ্ববিদ্যালয় এখন যেখানে আছে ভবিষ্যতে আরও স্ট্যান্ডার্ড ও দেশ-বিদেশে র‌্যাংকিংএ আরও এগিয়ে নিতে চাই।’

সভাপতি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমরা রমজান মাসে যেভাবে সংযম পালন করি, তা বছরের অন্য সময়ও সংযম পালন করতে পারলে আমরা যেমন সমাজ চাই, তেমন সমাজ গড়তে পারবো।’ শত ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় মাননীয় প্রধান অতিথিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘গত ১৭ বছরে বিশ্ববিদ্যালয়ের যেমন উন্নতি হওয়ার কথা, তা হয় নি। বিশ্ববিদ্যালয়ে বাজেট ও জনবল সংকট রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে অত্যন্ত পছন্দ করেন এবং নিশ্চয়ই এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নজর দিবেন।’ বিশ্ববিদ্যালয়ের সকলকে কবি নজরুলের দর্শন ধারণ করার আহ্বান জানিয়ে এবং ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে যারা কাজ করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভাপতি তাঁর বক্তব্য শেষ করেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। ইফতার ও দোয়া মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজক কমিটির সদস্য-সচিব ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, বিভাগের বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। 

এবারই প্রথম বিশ্বদ্যিালয়ের আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীসহ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo