• লিড নিউজ
  • শিক্ষা

বাকৃবিতে ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের আদর্শকে ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এ খেটে খাওয়া, শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন শাখা ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে প্রায় ১০০ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, পানি ও রান্না করা খাবার ।

এ সময় বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাস। এই মাসে আমরা যদি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে না পারি, তবে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করা হয় না। শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব শুধু একাডেমিক অর্জনে সীমাবদ্ধ নয়; মানবিক মূল্যবোধ চর্চা ও সামাজিক দায়বদ্ধতা পালনও সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই, বাকৃবি হোক মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ।”

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo