• শিক্ষা

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির সাবেক-বর্তমান ২ সভাপতি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের- ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে জায়গা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান ২ সভাপতি। তারা হলেন- সাবেক সভাপতি ফখরুল ইসলাম ও বর্তমান সভাপতি আবু নাছির ত্বোহা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন বিষয়টি জানিয়েছেন।

কমিটিতে কেন্দ্রীয় গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ফখরুল ইসলাম। তিনি ২০২৫ সালে শাখা শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে কমিটিতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আবু নাছির ত্বোহা। তিনি বর্তমানে বাকৃবি শাখা শিবিরের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে ২৩ ফেব্রুয়ারি দেশব্যাপী অনলাইনের মাধ্যমে সংগঠনের সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলের ভিত্তিতে পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬ এর প্রথম অধিবেশনে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। একই অনুষ্ঠানে সেক্রেটারিয়েটও গঠন করা হয়। পরে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৭ জন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সাথে পরামর্শ করে আরও ১৫ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন।

মন্তব্য (০)





image

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় প...

১

নিউজ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও...

image

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

২

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারে...

image

‎রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার অনুমোদ...

৩

‎নিউজ ডেস্কঃ রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ...

image

সরকারি জাহেদা সফির মহিলা কলেজে একাদশ ও অনার্স প্রথম বর্ষে...

৪

জামালপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরকারি জাহে...

image

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, যেভাবে দেখবেন

৫

নিউজ ডেস্ক : চলমান বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্...

  • company_logo