• শিক্ষা

বাকৃবির জুলাই ৩৬ হলে আগুন, দ্রুত সময়ে নিয়ন্ত্রণ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নারী শিক্ষার্থীদের আবাসিক ‘জুলাই ৩৬’ হলের খ-ব্লকের তৃতীয় তালায় গ্যাসের চুলা থেকে আগুন ধরার ঘটনা ঘটেছে। পরে হল কর্মচারীর দক্ষতায় দ্রুতই ওই আগুন নিয়ন্ত্রণে আসে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে ৯টা ৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুন লাগার ফলে হলের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে রুম থেকে বাইরে বের হয়ে আসে তবে দ্রুত পদক্ষেপের কারণে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নি।

হলের প্লাম্বারের দায়িত্বে থাকা মো. আব্দুল্লাহ আল কাশেম বলেন, শিক্ষার্থীরা গ্যাসের চুলায় দুধ গরম করতে দিয়েছিল। কিন্তু দুধ উপচে গ্যাসের চুলার ভিতর পরে যায়। সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত। রাত ৯টার দিকে আগুন লেগেছিল এবং ৯টা ৬মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

হলটির প্রভোস্ট অধ্যাপক ড. তাহসিন ফারজানা পরবর্তীতে যেন এমন ঘটনা না ঘটে এজন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo