• গণমাধ্যম

দিনাজপুরে নবম ওয়েব বোর্ড বাস্তবায়নের দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং মফস্বল সাংবাদিকদের মাসিক বেতন ৩৫ টাকা নির্ধারনসহ ২১ দফা দাবিতে  দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজ শনিবার দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পূণর্বহালের দাবিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে দেশজুড়ে ওই কর্মসূচি পালন করা হয়।

 দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত  সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান। 

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ সাধারণ সম্পাদক ও আমাদের দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খানের  সঞ্চালনায় সমাবেশের বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক জেলা বিএনপি'র তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মঞ্জুর মুর্শেদ সুমন, সাংবাদিক

ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ফারুক হোসেন, সম্পাদক আব্দুস সালামসহ অন্যান্যরা।

সমাবেশ থেকে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত

সাংবাদিকদের পূণর্বহালসহ সাংবাদিকদের ২১ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। শুধু কথায় নয়, কথার সাথে কাজের মিল রেখে তা বাস্তবায়ন করার আহবান জানিয়েছেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিক সালাহ উদ্দিন আহেমদ, আবুল ওহাব, লুৎফর রহমান, সাজেদুর রহমান নওশাদ মামুনুর রশিদ বিপ্লব, মেনহাজুল ইসলাম,  ইসমাইল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় ...

নিউজ ডেস্কঃ মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা...

image

গাজীপুরে দুই দফা মানববন্ধন, অভিযুক্ত যুবদল নেতার বহিষ্কার...

গাজীপুর প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর (গাজী...

image

নড়াইলে সবুজ বেলুন ও কেক কেটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষি...

নড়াইল প্রতিনিধি : সবুজ বেলুন, বর্ণিল ব্যানার আর কেক কাটার মধ্য দিয়ে নড়াই...

image

‎গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারট...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় ...

image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

  • company_logo