• গণমাধ্যম

মুক্ত গণমাধ্যম ও কৌশলের উপর আন্তর্জাতিক কনভেনশন সমাবেশ

  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ অর্থনীতিতে নোবেলজয়ী জোসেফ ই. স্টিগলিৎজ একটি আন্তর্জাতিক সমাবেশে তাঁর বক্তব্য রাখেন, যার মূল বিষয়বস্তু ছিল কার্য কৌশল প্রণয়ন, মুক্ত অভিমত এবং সাংবাদিকতায় অনাহূত হস্তক্ষেপ। তিনি তাঁর ভাষণে কর্তৃত্ববাদ, ভুল তথ্য  এবং কৃত্রিম বুদ্ধিমত্তার  যুগে একটি সুস্থ, গণতান্ত্রিক সমাজের সুবিধার জন্য জনস্বার্থ সাংবাদিকতার মূল্যের কথা উল্লেখ করেন। বিরুদ্ধ মত দমন এবং সংবাদ প্রকাশে বাধা কোনো সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে না। এই সংলাপে ১০০টি দেশের মিডিয়া সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
‎
‎বাংলাদেশ থেকে দি এশিয়ান এজ পত্রিকার সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যান শোয়েব চৌধুরী  এই সম্মেলনে যোগ দেন এবং নোবেলজয়ী স্টিগলিৎজের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
‎
‎জোসেফ স্টিগলিৎজ একজন আমেরিকান অর্থনীতিবিদ এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি রুজভেল্ট ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ। স্টিগলিৎজ ২০০১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ। ২০১১ সালে টাইম ম্যাগাজিন স্টিগলিৎজকে বিশ্বের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির মধ্যে স্থান দেয়।
‎
‎তিন দিনের এই অনুষ্ঠানটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২৩ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট এর আয়োজন করে। অনুষ্ঠানটিতে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাব এবং সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মোকাবিলার কৌশল সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর একাধিক অধিবেশন এবং সেমিনার অন্তর্ভুক্ত ছিল।

মন্তব্য (০)





image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

১

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

২

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

image

দিনাজপুরে চ্যানেল আইয়ের বর্ণিল জন্মদিন উৎসবে বক্তারা:চ্যা...

৩

দিনাজপুর প্রতিনিধি : 'সত্য সুন্দর প্রকাশে;চ্যানেল আই আটা...

image

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক...

৪

​চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর ...

image

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশ...

৫

জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত...

  • company_logo