• সমগ্র বাংলা

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে তিনমাসের বকেয়া বেতনের দাবিতে গার্ডেনিয়া ওয়ার্স লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এসময়  আঞ্চলিক সড়কটিতে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে বিভিন্ন কারখানা শ্রমিকসহ সাধারণ যাত্রীরা। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের শিমুলতলী এলাকায় বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কারখানার শ্রমিকরা।

কারখানার শ্রমিকরা জানান , চলতি মাসের  ২০ সেপ্টেম্বর তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের পরপরই কারখানা কর্তৃপক্ষ ঘোষণা দেয়  ২৮ সেপ্টেম্বর শ্রমিকদের বেতন সবার একাউন্টে ডুকে যাবে। কিন্তু বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। উল্টো সকালে কারখানায় এসে দেখি কারখানার প্রধান ফটক তালাবদ্ধ। এজন্য সকল শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় এসেছি। মালিক পক্ষ আমাদের সঙ্গে প্রতারণা করছে। 

 শ্রমিকরা আরো জানান, যেখানে একমাস বেতন না পেলে সংসার চালাতে হিমসিম খেতে হয়। সেখানে আমর তিনমাস যাবৎ বেতন পাচ্ছিনা।আমাদের সংসার কি করে চলে? সন্তানের পড়াশোনা চিকিৎসা। এমনিতেই কি কেউ সড়কে আসে। আজ বেতন পরিশোধ করার কথা। কারখানায় এসে দেখি কারখানা তালাবদ্ধ। 

গার্ডেনিয়া ওয়ার্স লিমিটেড নামক কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন বলেন, বকেয়া বেতন পরিশোধের আজ পূর্ব নির্ধারিত তারিখ ছিলো। কিন্তু ব্যাংকের সমস্যারা কারণে সম্ভব হয়নি। বেতন পরিশোধ করার পর কারখানা খুলে দেওয়া হবে। বকেয়া বেতন পরিশোধের জন্য উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এরই মধ্যে শ্রমিকরা রাস্তায় নেমেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, সকালেই শ্রমিকরা রাস্তা অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও এসে শ্রমিকদের সঙ্গে কথা বলছি। সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo