ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ টাস্কফোর্স অভিযানে কুমিল্লার রসুলপুর রেলওয়ে স্টেশন থেকে ১,৩৭,১০,০০০ টাকা মূল্যের ৪,৫৪,৪০০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার জাহান। টাস্কফোর্স অভিযানের নেতৃত্ব দেন ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট। বিজিবি, জেলা পুলিশ এবং রেলওয়ে পুলিশের যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৩০ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে।
জব্দকৃত বাজি আইন অনুযায়ী কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিত চোরাচালান প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় সক্রিয় রয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

মন্তব্য (০)