ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেছেন, একাধিক উগ্রবাদী শক্তি রাজনৈতিক পরিচয়ে আগামী নির্বাচনকে বানচাল করতে চায়। ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা জনগণকে ধোঁকা দিচ্ছে। এই উগ্রবাদী শক্তি যদি কখনো দেশের ক্ষমতায় যায়, তাহলে তারা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাখুন্ডা বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পিংকু একথা বলেন।
ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবলুর সভাপতিত্বে সভায় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এর আগে তিনি বাখুন্ডা বাজারের সাধারণ ব্যবসায়ী ও দোকানীদের মাঝে রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)