• সমগ্র বাংলা

জামালপুরে অগ্নি নির্বাপন মহড়া ও প্রশিক্ষণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : আগুনের ভয়াবহ ধংসের হাত থেকে রক্ষার কৌশল ও বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা অর্জনসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় নিজেকে সক্ষম করে গড়ে তোলার লক্ষে বুধবার জামালপুরে অনুষ্ঠিত হয় অগ্নি নির্বাপন মহড়া ও প্রশিক্ষণ।

জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় জামালপুর পৌরসভায় রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ে সকাল ১১টায় মহড়া অনুষ্ঠান পরিচালনা করেন জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ।

মহড়া অনুষ্ঠানের আগে আগুন নিভানোর কৌশলসহ অন্যান্য দুর্যোগের হাত থেকে রক্ষায় শ্রেণি ক্যাপ্টেনসহ ৪০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। এরপর আগুন নিভানোর আধুনিক কৌশল সম্পর্কে তাদের ধারণা দেয়া হয়।

বিদ্যালয়ের পাঁচ শতাধীক ছাত্র, ছাত্রী ও শিক্ষকরা এ মহড়া অনুষ্ঠান উপভোগ করেন। 

উল্লেখ অগ্নিকান্ডসহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় জামালপুর এরিয়া প্রোগ্রাম এপি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ মহড়া আয়োজন করা হয়।

উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের মাধ্যমে জামালপুরে শিশু সুরক্ষা ও স্পন্সরশিপ, জীবীকায়ন এবং স্বাস্থ্য, পুষ্টি, ওয়াসসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে কার্যক্রম পরিচালনা করছে বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়।

 

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo