• সমগ্র বাংলা

একটি ব্রীজ বদলে দিতে পারে মানিকসার গ্রামের মানুষের জীবন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া উপজেলার ১৫ নং পয়ালগাছা ইউনিয়নের মানিকসার গ্রামের ওপর দিয়ে প্রবাহিত কার্জন খালের উপর একটি ব্রীজ নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এলাকাবাসী। প্রায় ৯০ ফুট প্রশস্ত এই খালটি গ্রামের মানুষের জন্য আশীর্বাদের পাশাপাশি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

খালটির পশ্চিম পাড়ে প্রায় ৭০ থেকে ৮০টি পরিবারের বসবাস রয়েছে। পাশাপাশি রয়েছে বিস্তীর্ণ কৃষি জমি, যেখানে পূর্ব পাড়ের প্রায় ৮০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি চাষাবাদ করে খাদ্যের চাহিদা মেটায়। পাশাপাশি কৃষি  কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু খালের উপর কোনো ব্রীজ না থাকায় প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের।

গ্রামবাসীরা জানান, জরুরি প্রয়োজনে খাল পারাপার করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। একইভাবে স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদেরও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে খাল পার হতে হয়, অনেক সময় বাধ্য হয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না।

এছাড়াও কোনো ব্যক্তি মারা গেলে তাকে পূর্ব পাড়ের কবরস্থানে নেওয়াও হয়ে ওঠে দুরূহ। ফলে শোকের মুহূর্তেও পরিবারের সদস্যদের পড়তে হয় চরম ভোগান্তিতে।

কৃষি কাজেও এই খাল বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মাঠে গরু-ছাগল নেওয়া, কৃষি যন্ত্রপাতি পরিবহন কিংবা ফসল আনা-নেওয়া করতে গিয়ে কৃষকদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। ফলে এলাকার কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, একটি ব্রীজ নির্মাণ করা হলে প্রতিবন্ধী, বয়স্ক ও শিশুদের চলাচল সহজ হবে এবং এলাকার মানুষের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবে।

এলাকাবাসীর দাবি, দ্রুত কার্জন খালের উপর প্রায় ৯০ ফুট দীর্ঘ একটি ব্রীজ নির্মাণ করা হলে শতাধিক পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং এলাকার শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি বলেন, “বিষয়টি জেনেছি। এলাকাবাসীর দাবি যৌক্তিক হলে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।”

মন্তব্য (০)





image

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় মোল্লা গ্রুপ ও...

image

ফরিদপুরে ফুটবল খেলা মাইকিং নিয়ে ৬ গ্রামবাসীর মধ্যে দফায় দ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করা...

image

লাইসেন্স ছাড়াই মজুদ, কৃত্রিম সংকট তৈরির দায়ে দেড় লাখ টাকা...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে...

image

আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: মা‌নি...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন ম...

image

ঢাকা থেকে নিখোঁজ আনন্দমোহন কলেজের শিক্ষার্থী তারেক আজিজ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : মোবা...

  • company_logo