• সমগ্র বাংলা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ‌রিদপু‌রে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময়সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে‌ছে। বুধবার(২৪ সে‌প্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যাল‌য়ের সম্মেলন কক্ষে এই সভা অনু‌ষ্ঠিত হয়। 

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলের সভাপ‌তি‌ত্বে সভায় অন‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, কোতোয়ালী থানার ও‌সি মো. আসাদউজ্জামান, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সহ সভাপতি সঞ্জিব দাস সহ প্রেসক্লাবের সদস্যরা।

সভায় ‌শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‌ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরে পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, পূজা উপলক্ষে ‌ফরিদপুরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ‌ প্রত্যেক মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা ‌‌নেওয়া হ‌য়ে‌ছে। একই সাথে ‌প্রত্যেকটা মন্দিরকে যেন ‌‌সিসিটিভির আওতায় আনা হয় ‌সেদিকে লক্ষ্য রাখতে হবে।পূজার সময় ‌ইভটিজিং বা ‌কিশোর গ্যাং এর তৎপরতা ‌বৃদ্ধি না পায় ‌‌সেদিকে সকল‌কে খেয়াল রাখ‌তে হবে। 

তিনি আরো বলেন, পূজা উপলক্ষে ‌এক সপ্তাহ মদের দোকানগুলো ‌বন্ধ রাখা হবে। ডিজে পার্টি করা যাবে না ‌এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ‌ সম্পৃক্ত যেমন ‌পুজোর গান ‌‌পুজো সংশ্লিষ্ট গান ‌ পরিবেশন করতে হবে। কেউ যেন পুজোতে গুজব ‌ সৃষ্টি করে কোনো বিশৃঙ্খলা সৃ‌ষ্টি কর‌তে না পারে ‌ সে বিষয়‌টি গুরুত্ব দি‌য়ে দেখ‌তে হ‌বে। 

সভায় জানা‌নো হয়, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‌ কঠোর ব‌্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo