• সমগ্র বাংলা

পঞ্চগড়ে উদ্যোক্তা গড়ার লক্ষ্যে ট্রাক্টর মেলা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি : প্রযুক্তিনির্ভর কৃষির অগ্রযাত্রায় উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী ট্রাক্টর মেলা। মেলার আয়োজন করে এসিআই মটরস।

শনিবার (২০ সেপ্টেম্বর) তেঁতুলিয়ার ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলার ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে শুভ সূচনা করেন এসিআই মটরসের পরিচালক আজম আলী। পরে তিনি মেলা প্রাঙ্গণে থাকা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিক্রিত ১১টি ট্রাক্টরের চাবি নতুন উদ্যোক্তাদের হাতে তুলে দেন।

এদিকে আয়োজিত এক বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের মতামত শোনেন তিনি। সেখানে সোনালীকা ট্রাক্টর শুধু কৃষি উন্নয়নের অংশ নয়, বরং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমও সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করে প্রধান অতিথি।

মেলায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার সোনালীকা ট্রাক্টরের ডিলার এবং ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দীন, গুড্ডু মটরসের ডিলার আহসান হাবিব পাপ্পু, এসিআই মটরসের ডেপুটি রিজিওনাল ম্যানেজার তোতা মিঞা এবং ডেপুটি এরিয়া ম্যানেজার তাজমিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo