• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কারকি। তিনি দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি।

শুক্রবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সংবিধানের ৬১ অনুচ্ছেদের আওতায় এই নিয়োগ চূড়ান্ত করেন। নেপালের স্থানীয় সময় শুক্রবার রাত নয়টার দিকে সুশীলা কারকি শপথ নেন। ৭৩ বছর বয়সী সুশীলা কারকি একজন শিক্ষাবিদ ও নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি।

দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের দপ্তর শীতল নিবাসে দিনভর অন্তর্বর্তী সরকারের প্রধানকে নিয়োগের ব্যাপারে আলোচনা হয়। প্রেসিডেন্টের দপ্তরের গণমাধ্যম উপদেষ্টা কিরণ পোখরেল জানান, সংসদ ভেঙে দেওয়া ও নির্দলীয় প্রশাসন গঠনের ব্যাপারে জেন-জিদের যে দাবি ছিল সেটিও পূরণ হয়েছে। 

২০১৫ সালে নেপালের নতুন সংবিধান ঘোষণার পর প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে ৬১ অনুচ্ছেদের আওতায় নিয়োগ দেওয়া হলো। এই অনুচ্ছেদ প্রেসিডেন্টকে রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করার এবং সাংবিধানিক ও ফেডারেল আইনের অধীনে দায়িত্ব পালনের ক্ষমতা দেয়।

এর আগে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত বুধবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা কে পি শর্মা অলি। বেশ কয়েকজন মন্ত্রীও পদত্যাগ করেন। এরপর থেকে নেপালে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। শুরুতে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী হিসেবে চেয়ে অনেক বিক্ষোভকারী সামাজিক মাধ্যমে পোস্ট দেন। তবে সুশীলা কারকির নাম আলোচনায় এলে বালেন্দ্র শাহও তাঁকে সমর্থন দেন।

সরকারের দুর্নীতি ও সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে সম্প্রতি তীব্র আন্দোলন শুরু করে ছাত্র-জনতা। গত মঙ্গলবার তাঁরা পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভ দমনে গুলি ছোঁড়ে। ওইদিনের সহিংসতায় নিহত হন ১৯ জন। শুক্রবার পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। 

 

মন্তব্য (০)





image

ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা...

১

আন্তর্জাতিক ডেস্ক:  ফ্রান্সে আগামী কয়েক দিনে অনুষ্ঠেয় ব...

image

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করে...

২

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নি...

image

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

৩

নিউজ ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্...

image

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদিতে আবারও হুথিদের ড্...

৪

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ ন...

image

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, হামলা করতে পারে ইসরাইল

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান...

  • company_logo