• আন্তর্জাতিক

জামায়াত ইসলামীকে ‘চিতাবাঘ’ আখ্যা দিয়ে যা বললেন হর্ষ বর্ধন শ্রিংলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, জামায়াতে ইসলামী একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না।

‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইটিভি ভারত।

‎বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, এটি সঠিক ক্ষমতায় যে আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু যে ক্ষমতায় আসবে সে যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে।

‎শ্রিংলা বলেন, তাদের হাতে রক্ত​লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডেরও একটি অংশ। বাংলাদেশ, মিশর, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান একই মুসলিম ব্রাদারহুড। এই চিতাবাঘ তার দাগ বদলাবে না।

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিজয়ের কথা উল্লেখ করে তিনি জানান,  বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ‘সহায়ক বাহিনী’ হিসেবে এই সংগঠনের ভূমিকা ছিল।

‎সাবেক কূটনীতিক আরও জানান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের ভেতরে ও ভারতের সীমান্ত এলাকায় কার্যক্রম বাড়িয়েছে। এতে বিরোধী শক্তির মধ্যে যোগসাজশ তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে বলে তিনি সতর্ক করেন।

‎তিনি আশঙ্কা প্রকাশ করেন, জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে ভালো ফল করতে পারে। আলোচনাটি পরিচালনা করেন শিক্ষাবিদ ও সাবেক রাজ্যসভার এমপি জওহর সিরকার।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের ৪ দেশে ই...

নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাব...

image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

image

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

  • company_logo