• আন্তর্জাতিক

রাশিয়া–ইউক্রেন আলোচনা স্থগিত: ক্রেমলিন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের আলোচক দলগুলোর মধ্যে যোগাযোগ আপাতত স্থগিত রয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচনার জন্য স্থাপিত যোগাযোগ চ্যানেল কার্যকর থাকলেও বর্তমানে সেগুলো ব্যবহার করা হচ্ছে না। চ্যানেলগুলো আছে, কাজ করছে। আমাদের আলোচকরা এগুলো ব্যবহার করার সুযোগ রাখেন। তবে এখন বলা সঠিক হবে—আলোচনা বিরতিতে রয়েছে।

গত মে মাস থেকে তুরস্কের ইস্তান্বুলে তিন দফা আলোচনায় দুই দেশ বন্দি বিনিময় ও নিহত সেনাদের দেহ ফেরত দেওয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছেছিল। সর্বশেষ বৈঠকে বেসামরিক নাগরিক, যৌথ কর্মীদল এবং মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবও আলোচনা হয়।

পেসকভ বলেন, রাশিয়া সংলাপে বসতে সবসময় প্রস্তুত। তবে ইউরোপ এই প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে শান্তিপূর্ণ সংলাপের ইচ্ছা অব্যাহত আছে। কিন্তু ইউরোপীয়রা তা ব্যাহত করছে—এটা গোপন কিছু নয়।

তিনি সতর্ক করে দেন, আলোচনায় তাৎক্ষণিক ফল আশা করা উচিত নয়। এ প্রসঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে বলেন, ট্রাম্পও প্রথমে দ্রুত সমাধানের আশা করলেও পরে অবস্থান পরিবর্তন করেছেন।

রাশিয়া-বেলারুশের যৌথ সামরিক মহড়া নিয়ে ইউরোপের প্রতিক্রিয়া সম্পর্কে পেসকভ বলেন, এসব প্রতিক্রিয়া ‘আবেগপ্রবণ’। তার দাবি, আগে প্রতিবেশী দেশগুলোর পর্যবেক্ষণ করার সুযোগ থাকত, কিন্তু পশ্চিমা ইউরোপের ‘বৈরী অবস্থানের কারণে’ এখন তা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, রাশিয়া কখনোই কোনো ইউরোপীয় দেশকে হুমকি দেয়নি বরং ন্যাটো ধারাবাহিকভাবে আমাদের সীমান্তের দিকে এগিয়ে আসছে। ইউরোপই ন্যাটোর অংশ হয়ে শান্তি ও স্থিতিশীলতার পরিবর্তে মুখোমুখি অবস্থান সৃষ্টি করছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের ৪ দেশে ই...

নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাব...

image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

image

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

  • company_logo