• লিড নিউজ
  • গণমাধ্যম

‎ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহকালে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক মারা গেছেন। 

‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করার আগেই তিনি মারা যান বলে জানা গেছে।

‎তরিকুল শিবলী চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার বুড়িচং থানার এতবারপুর গ্রামের বাসিন্দা এ কে এম শাহিদুল্লাহ সন্তান। তরিকুল শিবলী উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। তার দুটি কন্যাসন্তান রয়েছে।

‎তরিকুলের সহকর্মী সহকর্মী সোহেল রানা বলেন, ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভিতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী হঠাৎ অচেতন অবস্থায় পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের ধারণা স্ট্রোক করে তিনি মারা গেছেন।

‎ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড ম...

নিউজ ডেস্ক : বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ...

image

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

নিউজ ডেস্ক : রাজধানীর আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে সাং...

image

সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পাবনায় আনু...

পাবনা প্রতিনিধি : সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার ...

image

‎বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের অবনতি ‎

নিউজ ডেস্কঃ আজ ৩ মে (রোববার) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।...

image

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ বর্ষপূতিতে তিনদিনের বর্ণ...

পাবনা প্রতিনিধি : গৌরব ও ঐতিহ্যের ৬৫ বছর পূরণ করে ৬৬ বছরে পদ...

  • company_logo