• সমগ্র বাংলা

কিশোরগঞ্জে যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধসহ নিহত ১, আহত ২৬

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে হিমেল (২৪) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ জন আহত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক এমদাদ এবং জেলা যুবদলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজনের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত দুই গ্রুপের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া প্রায় ২৬ জন হয়েছে। আহতরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বিকালে আলী আব্বাস রাজনের সমর্থক হিমেল মারা যায়। পরে বিকালে হিমেল নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনের লোকজন এমদাদের বাড়িসহ ৫ বাড়িতে আগুন দেয় । 

পরে সেনাবাহিনী ও পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে একজন মারা যাওয়াসহ অনেকেই আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

 

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo