• সমগ্র বাংলা

জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর  ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা বিএনপি।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে শহরের বেলটিয়া এলাকায় সম্মেলন স্থলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রঞ্জু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম প্রমুখ। 

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মো। ওয়ারেছ আলী মামুন জানান, এই সম্মেলনে জামালপুর বিএনপির একটি কাঙ্ক্ষিত সম্মেলন। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। সম্মেলনে জেলা ও উপজেলা মিলে ১৫ শ ১৫ জন কাউন্সিলর থাকবেন। যেহেতু একাধিক প্রার্থী নেই, তাই ভোটগ্রহণ হবেনা। তবু আমরা ভোটগ্রহণের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করেছিলাম। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন।

তিনি আরও জানান, সেই সম্মেলনকে সামনে রেখে জামালপুরের বিএনপি আরো বেশি ঐক্যবদ্ধ এবং সাংগঠনিক ভাবে শক্তিশালী ও উজ্জীবিত হবে। আগামী ২৩ তারিখ জামালপুর একটি উৎসবের নগরীতে পরিণত হবে। সেই সম্মেলনের মধ্যে দিয়ে জামালপুরের বিএনপি আগামী দিনে আরো সঠিক, সচ্ছ, সৎ ও সাহসী পথে চলবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ, ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দলীয় সুত্রে জানা যায়। সংবাদ সম্মেলনে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য (০)





image

বিদেশ থেকে আসে নির্দেশনা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন...

নিউজ ডেস্ক : চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসীরা এখনও অধরা। ...

image

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ফায়ার সার্ভিস কর্মীর ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদ...

image

কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্য...

কুমিল্লা প্রতিনিধি : প্রায় অর্ধযুগ পর কুমিল্লা মহানগর ছাত্র অধিকার পরিষদ...

image

নড়াইলে চেতনানাশক খায়িয়ে ইজিবাইক ছিনতাই

নড়াইল প্রতিনিধি :নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় চেতনানাশক দিয়ে হাবিবুর মোল্যা...

image

বাবা-সন্তান সম্পর্ক দৃঢ় করতে বনানীতে ‘স্নেহন’-এর সৃজনশীল ...

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিভেজা এক শান্ত সন্ধ্যায় বাবা ও সন্তান...

  • company_logo