• সমগ্র বাংলা

উলিপুরে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশ বাড়ি মধ্যপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ইমতিয়াজ আহম্মেদ নাহিদ (২৪) ও কুড়িগ্রাম পৌরসভার নাজিরা মিয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সাদিকুল ইসলাম (২১)।

‎পুলিশ জানায়, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার থেকে গত ২০ আগস্ট একটি প্লাটিনা মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেল মালিক উমর ফারুখ উলিপুর থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া প্লাটিনা মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

‎এ বিষয়ে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo