• সমগ্র বাংলা

চাটমোহরে কৃষক দলের সেই নেতাকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের দুধের মিল নটাবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আইন বহির্ভূতভাবে চিলিং সেন্টার পরিচালনা, দূষিত পরিবেশ ও লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় খাদ্য পরিদর্শক ও চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, অনুমোদনহীন চিলিং সেন্টার পরিচালনা, দূষিত পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রাথমিকভাবে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আগামীতে ভেজাল দুধ উৎপাদন ও বিপণন এবং অবৈধ সেলিং সেন্টার পরিচালনা করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত ৯ টার দিকে কৃষক দলের সেই নেতার চিলিং সেন্টারে অভিযান চালিয়ে ৭০০ লিটার ভেজাল দুধ ও বিপুল পরিমাণ ভেজাল দুধ উৎপাদনের কাঁচামাল জব্দ করে থানায় জমা দেওয়া হয়। তবে সে সময় আব্দুল মমিন কে ঘটনাস্থলে না পাওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo