• গণমাধ্যম

জুলাই আন্দোলনে হামলার আসামি পেলেন গণ-অভ্যুত্থানে সাহসী সাংবাদিকের সম্মাননা, প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিকদের মানববন্ধন

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সাংবাদিকের সম্মাননা পাওয়া ফরিদপুরে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি শেখ ফয়েজ আহমেদ ও জিটিভির ভুয়া স্টাফ রিপোর্টার ইমরান হোসাইন মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের পক্ষ থেকে সম্মাননা দেওয়ায় ক্ষোভে ফুসে উঠেছে কর্মরত সাংবাদিকরা।

রোববার (১৭ আগস্ট) বেলা ১২টায়  প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে সাংবাদিকবৃন্দ।

কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো: কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সাংবাদিক হাসানউজ্জামান, পান্না বালা, মাসুদুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, শেখ ফয়েজ আহমেদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ফরিদপুর জেলার সভাপতি। জুলাই আন্দোলনে তিনি ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি ছাত্র-জনতার হামলার মামলার আসামী, এধরনের একজন ব্যাক্তিকে কি করে সাংবাদিক কল্যান ট্রাস্ট সম্মাননা প্রদান করে বিষয়টি বোধগোম্য নয়। 

বক্তারা  জিটিভি'র ভুয়া স্টাফ রিপোর্টার ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার চরভদ্রাসন উপজেলা প্রতিনিধির মিথ্যা তথ্য ব্যবহারকারী সাংবাদিক ইমরান হোসাইনের সাহসী/আহত সাংবাদিকের সম্মাননা পদক বাতিলের ও দাবি জানান।

মন্তব্য (০)





image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

image

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড ম...

নিউজ ডেস্ক : বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ...

  • company_logo