• লাইফস্টাইল

এক গ্লাস হলুদ দুধের ম্যাজিক

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাতে হলুদ দুধ পান করা অন্ত্রের স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য উপকার বয়ে আনতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা।

গোল্ডেন মিল্ক নামে পরিচিত এই পানীয় স্বাস্থ্যকর হজম প্রক্রিয়া বজায় রাখার জন্য সন্ধ্যার সেরা পানীয় হিসেবে ধরা হয়।

অন্ত্রের প্রদাহ কমায়

হলুদ দুধ অন্ত্রের প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রভাব আসে কারকিউমিন নামের এক যৌগ থেকে, যা হলুদের মধ্যে থাকে এবং প্রদাহ-নাশক গুণের জন্য পরিচিত। কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত পান করলে এটি প্রদাহজনিত অন্ত্র রোগের মতো অটোইমিউন সমস্যার বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে।

মলত্যাগ প্রক্রিয়ায় সহায়তা করে

এই পানীয় মলত্যাগের গতি স্বাভাবিক রাখতে সহায়তা করতে পারে, বিশেষ করে যখন এতে আদা মেশানো হয়। আদায় জিঞ্জেরল ও শোগাওল নামক সক্রিয় উপাদান থাকে, যা হজম এনজাইমের উৎপাদন বাড়ায় এবং পেটের খিঁচ ধরা সমস্যা কমায়।

কোষ্ঠকাঠিন্য উপশম ও প্রতিরোধ করে

হলুদ দুধ কোষ্ঠকাঠিন্য উপশম করতে এবং তা প্রতিরোধে সাহায্য করতে পারে, বিশেষ করে যারা আইবিএসে ভোগেন। কারকিউমিনকে হালকা প্রাকৃতিক জোলাপ হিসেবে ধরা হয়, যা মলত্যাগ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

 

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo