• লাইফস্টাইল

চালতার আচার তৈরির সহজ রেসিপি

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চালতা দিয়ে তৈরি হয় নানা রকম মুখরোচক খাবার- চালতার ডাল কিংবা চালতা মাখা এর মধ্যে বেশ জনপ্রিয়। তবে স্বাদে ও সংরক্ষণে চালতার আচারও কম যায় না। দীর্ঘদিন রাখা যায় এমন এই আচার খাওয়ার রুচি বাড়াতেও অসাধারণ। চলুন জেনে নিই চালতার আচার তৈরির পদ্ধতি—

যা লাগবে

  • চালতা – ১টি
  • রসুন কুচি – ২ কোয়া
  • পাঁচফোড়ন – ২ চা চামচ
  • হলুদ – আধা চা চামচ
  • সরিষার তেল – ১/৩ কাপ
  • শুকনা মরিচ – ৫-৬টি
  • চিনি – পরিমাণমতো
  • লবণ – স্বাদমতো

যেভাবে বানাবেন

প্রথমে চালতার খোসা ছাড়িয়ে টুকরা করে ধুয়ে নিন। একটি পাত্রে পানি নিয়ে তাতে হলুদ ও লবণ দিয়ে চালতার টুকরাগুলো সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা করে থেতলে নিন। এরপর পাঁচফোড়ন ও শুকনা মরিচ হালকা টেলে আধাভাঙা গুড়া তৈরি করুন। 

আচার বানানোর জন্য কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিন। হালকা লালচে হলে তাতে মরিচ ও পাঁচফোড়নের গুড়া মিশিয়ে দিন। এবার চালতার টুকরা দিয়ে ভালোভাবে নাড়ুন। চিনি ও লবণ স্বাদমতো দিয়ে মিশিয়ে শুকনো হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা করে এয়ারটাইট বয়ামে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করুন। 

 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo