• লাইফস্টাইল

‎জেনে নিন ভেজানো বাদামের গুণ ও স্বাস্থ্য উপকারিতা

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: পুষ্টিকর খাবারের মধ্যে ভেজানো বাদামের স্থান বিশেষ। আধুনিক জীবনযাপন ও ব্যস্ততার কারণে সকালের সুষমা খাবার খাওয়া সবসময় সম্ভব হয় না। তবে ভেজানো বাদামকে সকালের নাস্তায় রাখলেই অনেক স্বাস্থ্য উপকার পাওয়া যায়।
‎
‎হজম শক্তি বাড়ায়: চিনাবাদাম ফাইবার সমৃদ্ধ খাবার। এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং পেট সুস্থ রাখে।
‎
‎হার্টের জন্য উপকারী: চিনাবাদাম ভিজিয়ে রাখলে এর খোসা পানি শোষণ করে। এই খোসা রক্তচলাচল ঠিক রাখতে সহায়ক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। পাশাপাশি এটি শরীরের মেটাবলিক রেটও উন্নত রাখে।
‎
‎পিঠের ব্যথা উপশম: যারা দীর্ঘ সময় বসে থাকেন বা কোমর ব্যথায় ভুগছেন, তাদের জন্য গুড়ের সঙ্গে ভেজানো চিনাবাদাম খাওয়া বিশেষ উপকারী। এটি কোমরের ব্যথা কমাতে সাহায্য করে।
‎
‎স্মৃতি ও চোখের জন্য: ভেজানো চিনাবাদাম স্মৃতিশক্তি বাড়ায় এবং চোখের দৃষ্টিশক্তি উন্নত রাখে। যারা চোখের ওপর অনেক চাপের মধ্যে আছেন, তাদের নিয়মিত ভেজানো চিনাবাদাম খাওয়া উচিত।
‎
‎কাশি ও রোগ প্রতিরোধ: ভাইরাল সমস্যা বা দীর্ঘস্থায়ী কাশি থেকে মুক্তি পেতে ভেজানো চিনাবাদাম সহায়ক। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ দ্রুত সারাতে সাহায্য করে।
‎
‎গ্যাস ও এসিডিটির ক্ষেত্রে: ভেজানো চিনাবাদাম খেলে গ্যাস ও এসিডিটি সমস্যায় আরাম পাওয়া যায়। এটি ম্যাঙ্গানিজ, তামা, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম ও সেলেনিয়াম সমৃদ্ধ। খালি পেটে খেলে বিশেষভাবে কার্যকর।
‎
‎স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, সঠিক সময় ও পরিমাণে ভেজানো চিনাবাদাম নিয়মিত খেলে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি সম্ভব।

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo