• সমগ্র বাংলা

নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় আসামির দশ বছরের কারাদন্ড

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে টিভি দেখার প্রলোভন দিয়ে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আজিমুদ্দিন (৫৫) নামের এক আসামিকে দশ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সাথে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিনমাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

বুধবার দুপুরে এই রায় প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো: মেহেদী হাসান তালুকদার। আদালতে আসামির উপস্থিতিতে তিনি এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ আগস্ট বিকেলে উপজেলার মির্জা পুর গ্রামের আসামি আজিমুদ্দিন একই গ্রামের ছয় বছর বয়সী দুই শিশুকে টি.ভি দেখার প্রলোভন দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর দুই শিশু’র পরিহিত প্যান্ট খুলে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে শিশু’র জনৈক পিতা সাপাহার থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত চৌদ্দ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার রায়ের জন্য দিন ধার্য করেন। এদিন আসামির উপস্থিতিতে দশ বছর সশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ডের রায় পড়ে শুনানো হয় এবং আসামিকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।

রাষ্ট্রপক্ষের পিপি এ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। আর আসামী পক্ষের কৌশলি আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

মন্তব্য (০)





image

ঈদেও পরিচ্ছন্নতার যোদ্ধাদের পাশে রাসিক, ৮ শতাধিক কর্মী পে...

রংপুর ব্যুরো: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর সিটি...

image

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৃদ্ধাকে ধর্ষণের অপরাধে যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক বৃদ্ধা নারীক...

image

জাল নোট ছাপানো চক্রের আস্তানায় বিজিবি’র হানা : টেকনাফে স...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে জাল নোট ছাপার সরঞ্জামসহ দু...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ও...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন...

image

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে শক...

  • company_logo