• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে বিশনন্দি ইউনিয়নের তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুই পুরুষ মারা যান।

আহতদের মধ্যে রয়েছেন— রাবেয়া (৬০), জেলা কুমিল্লা; সিএনজিচালক আবুল বাশার (৪৫), গ্রাম মদনপুর; আরও একজন অজ্ঞাতনামা পুরুষ, একজন অজ্ঞাতনামা মহিলা এবং এক অজ্ঞাতনামা ১২ বছরের শিশু।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর প্রায় ১০ মিনিট আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান, বিকেল আনুমানিক ৩টার দিকে দুর্ঘটনাটি হয়। আমরা ট্রাকটি জব্দ করেছি। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

মন্তব্য (০)





image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

১

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

২

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৩

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

  • company_logo