ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ খামারের বর্জ্য দুষণ ও ডেমরার স্লুইস গেট অপসারণের দাবিতে মানববন্ধন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেলে চিকনাই নদী মুক্ত করার দাবিতে পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ব্রিজের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চলনবিল রক্ষায় আমরা, ধরা ও চিকনাই নদী রক্ষায় আমরা এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্বকরেন চিকনাই নদী রক্ষায় আমরা এর আহবায়ক আলহাজ্ব আব্দুল জব্বার মাষ্টার। মুল আলোচনা করেন চলনবিল রক্ষায় আমরা এর সমন্বয়কারী মো: জাহাঙ্গীর আলম।
চিকনাই নদী রক্ষায় আমরা এর সদস্য সচিব মোঃ খলিলুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটলংকা এম এ মাহমুদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান, চিকনাই উচ্চ বিদ্যালয় এর শিক্ষক জনাব সাহেব আলী।
মানববন্ধনে বক্তারা পানি উন্নয়ন বোর্ডকে ডেমরার স্লুইসগেট অপসারণ করে চিকনাই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেয়ার আহবান জানান। পাশাপাশি নদী পাড়ের বিভিন্ন স্থানে গড়ে উঠা মুরগী ও গরুর খামারের বর্জ্য যাতে খামারিরা নদীতে ফেলে নদী দুষন না করেন সেজন্য প্রশাসনের দৃষ্টিআকর্ষণ করেন।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...
নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...
নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

মন্তব্য (০)