ছবিঃ সংগৃহীত
লালমনিরহাট প্রতিনিধি:: উজানের ঢল আর ভারী বৃষ্টিি পাতে তিস্তায় পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। আজ বুধবার ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দেখা দিয়েছে বন্যা।জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী,সানিয়াজান,ধুবনি।কালিগঞ্জ উপজেলার ভোটমারি, চরবৈরাতী। আদিতমারী উপজেলার মহিষখোচা,গোবর্ধন। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, হরিণচড়া, কালমাটি সহ ১২টি গ্রামের নিম্নাঞ্চলের ৬হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় তলিয়ে গেছে আমন ধানক্ষেত ও বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষেত।তিস্তা ব্যারেজ পয়েন্টে ৪৪ টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড। আজ লালমনিরহাটে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৪৫ মিলিমিটার।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...
নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...
নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

মন্তব্য (০)