প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাপের কামড়ে স্বপ্না আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার বরাইদ ইউনিয়নের চারিকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত স্বপ্না আক্তার (৩০) ওই গ্রামের মুদি ব্যবসায়ী হেলাল মিয়ার স্ত্রী।
দাম্পত্য জীবনে স্বপ্না আক্তার ও হেলাল মিয়ার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. রমজান আলী বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রতিদিনের মতো স্বপ্না আক্তার সকালে রান্নার জন্য মাচা থেকে শুকনো জ্বালানি আনতে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া পথে তার মৃত্যু হয়।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন উর রশিদ বলেন, সাপে কাটা রোগীদের জন্য আমাদের উপজেলায় পর্যাপ্ত এন্টিভেনাম রয়েছে। তাই যত দ্রুত সম্ভব সাপে কাটা রোগীদের হাসপাতালে নিয়ে আসলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবো।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)