• সমগ্র বাংলা

ময়মনসিংহের মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝড়ে পড়া ও শিশুশ্রম মুক্ত করণের লক্ষ্যে সাংবাদিকদের সাথে বেসকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন মতবিনিময় সভা করেছে।

বুধবার শহরের নন্দীবাড়ীতে ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির ম্যানেজার রোল্যান্ড গোমেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামাপুর এসিও’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সিনিয়র সাংবাদিক সিরাজুল হক সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত, স্কুল থেকে ঝড়ে পড়া প্রতিরোধ ও শিশুশ্রম মুক্ত করার লক্ষ্যে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। সেই সাথে প্লাস্টিক ব্যবহার, ক্ষুধামুক্ত সমাজ গঠনসহ ছয়টি বিষয়কে মুক্ত ঘোষণায়ও কাজ করছে তারা।

ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন নিয়ে দীর্ঘদিন কাজ করলেও এখন থেকে তারা বাকি দুটি ইউনিয়ন যুক্ত করে সবগুলো ইউনিয়ন নিয়েই কাজ করছে। খুব শিগ্রই মুক্তাগাছা উপজেলাকে পুরোপুরিভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম, স্কুল থেকে ঝড়ে পড়া, ক্ষৃুধা ও প্লাস্টিক ব্যবহার মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মুক্তাগাছার সাংবাদিকগণ অংশ নেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo