ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার কাচারীপাড়ায় অভিযান চালিয়ে শটগানসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২) পাবনার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার নারী ফারহানা খন্দকার (৪৫) পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকার মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে কাচারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফারহানা খন্দকারকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি শটগান, একটি বন্দুকের বাট ও একটি অস্ত্র তৈরির মেশিনারিজসহ টুলবক্স উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)