• সমগ্র বাংলা

লালমনিরহাটের দূর্গাপুর সীমান্ত দিয়ে আাবারও ১০ জনকে পুশইন করেছে বিএসএফ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্ত দিয়ে আবারও ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৯২৫ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতের ৭৫ বিএসএফ এর সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে। পরে সীমান্ত মেইন পিলার ৯২৫ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বানিয়াটারী নামক স্থান হতে বিজিবির সদস্যরা ১০ জনকে আটক করে। তাদের মধ্যে  ৩জন পুরুষ, ৩জন  নারী ও ৪ শিশু রয়েছেন।

 বিজিবি জানায়, প্রায় ১৫ বছর ধরে ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে। বিএসএফ এর হাতে হস্তান্তর করে। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়।

এ বিষয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, পুশইনকৃতরা  নিজেদের বাংলাদেশি দাবি করেছেন। তাদের পরিচয় নিশ্চিত করার জন্য যাচাই-বাছাই চলছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে সত্যতা পেলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুশইনের প্রতিবাদ জানিয়ে  বিএসএফকে  পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo