• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে খেলা করতে গিয়ে খালে ডুবে দুই ভাই বোন নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলা করতে গিয়ে খালের পানিতে ডুবে চাচাতো ভাই বোন দুই শিশুর মৃত্যু হয়েছে ।

রোববার বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় মেঘনার শাখা নদীতে খালে ডুবে তারা মারা যায়।

নিহত ইয়ামিন(৫) উপজেলার বারদী ইউনিয়নের সালাউদ্দিনের ছেলে ও তার ভাই শাহ আলীর মেয়ে নুসাইবা(৫) । তারা আপন চাচাতো ভাই বোন ছিল।

নিহত ইয়ামিনের দাদি জাহানারা বেগম বলেন, বাড়ির উঠানে তারা দুইজন খেলাধুলা করছিলো। একসময় বাড়ির উঠানে তাদের না দেখতে পেয়ে খোঁজাখুজি করা হয়। পরে বাড়ির পাশের খালে একজনের লাশ ভাসে উঠে। তিনি নিজে খাল থেকে ইয়ামিনের নিথর দেহ উঠায়। এর আঘা ঘন্টা পর ওই স্থানে নিহত নুসাইবার লাশ ভেসে উঠে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

নিহত নুসাইবার বাবা শাহ আলী বলেন, দুইজন সবসময় একসাথে খেলাধুলা করতো। আজকেও বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ বাড়ির উঠানে তাদের না দেখে আমার মা তাদের খুজতে বের হন। এর মধ্যে বাড়ির পিছনের খালে লাশ ভাসতে দেখে। কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, খেলার কারনে আজ আমার মেয়েকে হারালাম। এ শোক আমি কিভাবে কাটাবো।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে আপন চাচাতো ভাই বোনের মৃত্যু খবর শুনেছি। পরিবারের অভিযোগ না থাকায় স্বজনরা নিহতদের লাশ দাফন করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo