• সমগ্র বাংলা

সংবাদ সম্মেলন তৌহিদী জনতার দাবি, জীবন মহলে দরবারের নামে ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধ করতে হবে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলের জীবনমহল পার্ক ও জীবনিয়া দরবারে উদ্ভুত পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে তৌহিদী জনতার ব্যানারে সংবাদ সম্মেলনে ৮ দফা দাবী তুলে ধরা হয়েছে।

আজ রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে ওই  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তৌহিদী জনতার আহবায়ক মাওলানা মতিউর রহমান কাসেমী বলেন দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চন মোড়ে অবস্থিত জীবনমহল পার্ক ও জীবনিয়া দরবারে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কার্যকলাপ ও জীবননিয়া দরবারে আধ্যাত্মিক চিকিৎসার নামে ইসলাম বিরোধী কার্যকলাপের মাধ্যমে সাধারণ মুসলমান নারী ও পুরুষদের প্রতারনা করে আসছিল। অর্থের লোভ ও চাকরি দেওয়ার নাম করে অনৈতিক কাজ করানো হতো। সেখানে কটেজ করে যুবক যুবতীদের অবৈধ মেলামেশার সুযোগ করে দেওয়া হতো।

এর সত্যতা গত ১৬ আগষ্ট ম্যাজিস্ট্রেট ও পুলিশের অভিযানে মহিলা পুরুষকে অনৈতিক অবস্থায় পুলিশ  গ্রেফতার কএবং জড়িতদের কারাদন্ড এবং একলাখ টাকা জরিমানা করে। অবৈধ কার্যকলাপ প্রমাণিত হওয়ার পর ইসলাম প্রিয় তৌহিদী জনতা ও সর্বস্তরের লোকজন ফুসে ওঠে। তারই ধারাবাহিকতা গত ১৭আগষ্ট রোববার তৌহিদী জনতা প্রথম প্রতিবাদ মিছিল করে এবং গত ২৮ আগষ্ট তৌহিদি জনতা প্রশাসনের অনুমতিক্রমে একটি শান্তি পূর্ণ সমাবেশের আয়োজন করে বিরল কাঞ্চন মোড়ে। এসময় তৌহিদী জনতার উপরে  ভাড়াটিয়া গুন্ডাবাহিনী অতর্কিত হামলা করে বসে। এক পর্যায়ে তৌহিদী জনতা প্রতিরোধ গড়ে তুললে তার সন্ত্রাসী বাহিনী পলায়ন করতে বাধ্য হয়। 

এই পুঞ্জীভূত ক্ষোভের কারণে প্রতিশোধ স্বরূপ ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ করে। উক্ত লুটপার্টের ভাংচুর অগ্নি সংযোগের সাথে ইসলাম প্রিয় তৌহিদী জনতার সম্পর্ক নাই। কিন্তু  কিছু কিছু অনলাইন অফলাইন মিডিয়া উক্ত লুটপাট ভাঙচুরকে কেন্দ্র করে শান্তি প্রিয় জনতার উপরে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা তার তীব্র নিন্দা জানাই ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানাই। 

সংবাদ সম্মেলনে দরবারের নামে আত্মশুদ্ধির বা আধ্যাত্মিক চিকিৎসার নামে ধোঁকাবাজি চিরতরে বন্ধ করা এবং জীবনমহল পার্কের মালিক ও জীবনিয়া দরবারের ভন্ড পীর আনোয়ার হোসেন জীবন চৌধুরীকে গ্রেফতারসহ ৮ দফা দাবী তুলে ধরা হয়। 

এসময় তৌহিদী জনতার সদস্য মাওলানা সোহরাব হোসাইন, মাওলানা শোয়াইব রহমান, মাওলানা মুহাম্মদ রেদওয়ানু কারীম রাবিদ, মুফতী খাইরুজ্জামান, এনসিপি সদর উপজেলা প্রতিনিধি মোঃ আরিফ রেজা ও ছাত্র প্রতিনিধি মেশকাত আরেফিন (শাকিল) উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছে...

image

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

বেনাপোল প্রতিনিধি: ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী ...

image

উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর...

image

ফরিদপুরে ২৬ হাজার টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা থানা এলাকায় অভিযান চ...

image

পাবনায় ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা তৈরি করে সাড়...

পাবনা প্রতিনিধিঃ শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বের মতো বাং...

  • company_logo