• সমগ্র বাংলা

লালমনিরহাটে খাদ্যের নিরাপদতা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: খাদ্য ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে খাদ্যের নিরাপদতা শীর্ষক প্রশিক্ষণ লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে।সোমবার দিনব্যাপী জেলার মুনস্টার হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ ফজলুল হক। বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ লালমনিরহাট জেলা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ মাহবুবুর রহমান।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মতিয়ার রহমান,জেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদুল ইসলাম,নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রশিদ,কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)'র সাধারণ সম্পাদক ও সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন, নিরাপদ খাদ্য অফিসের নমূনা সহকারী মামুনুর রশিদ।

প্রশিক্ষণে বেকারি মালিক, হোটেল রেস্তোরাঁ মালিক, মিষ্টি প্রস্তুতকারক, মৎস্য ব্যবসায়ী ও কৃষকগন অংশ নেয়।

এ সময় স্লাইড প্রদর্শনের মাধ্যমে খাবারের গুণগত মান, খাবার সংরক্ষণ,পরিস্কার পরিচ্ছন্নতা,খাদ্য কর্মীদের প্রশিক্ষণ,স্বাস্থ্যসেবা নিশ্চিতকরন বিষয়ে আলোচনা করা হয়।তাছাড়াও নিরাপদ খাদ্য আইনের অপরাধ ও দণ্ডবিধি সম্পর্কে প্রশিক্ষণরত ব্যবসায়ীদের ধারণা দেয়া হয়।

মন্তব্য (০)





image

নীলফামারীর সীমান্তবর্তী পূজামণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্য...

image

বগুড়ায় এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ: দোষীদের গ্রেপ্তারে ৪...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ...

image

গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন প...

৪

বেনাপোল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্...

image

রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স...

৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পর...

  • company_logo