• সমগ্র বাংলা

ভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মো. দেলাওয়ার হোসেন ভোট প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেলাওয়ার হোসেন দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।

তিনি বলেন, ‘১৭ বছর পর নিজের ভোট দিতে পারা আমার জন্য আনন্দের ও গৌরবের বিষয়। দেশের মানুষ চায় এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রশ্নাতীত হোক। যেন এ ভোট নিয়ে কোনো বিতর্ক না থাকে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখছেন এবং ভবিষ্যতেও রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি এই নির্বাচনে নিজের বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।’

মন্তব্য (০)





image

চাটমোহরে ২৭পিচ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে ধ্বংস

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষ...

image

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

বেনাপোল প্রতিনিধি : প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্যোগে পাঁ...

image

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর...

image

ওমরাহ পালনে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির, ...

ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্...

image

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালো ভ্রাম্যমাণ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্...

  • company_logo