• সমগ্র বাংলা

শান্তিপুর্ণ পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রার্থীদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: শান্তিপুর্ন পরিবেশে নীলফামারীর ৫৬২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালের দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকতে থাকে কেন্দ্রগুলোতে। পুরো জেলা রয়েছে আইনশৃঙ্খা বাহিনীর নিরাপত্তার চাদরে। 

নীলফামারী শহরের পুলিশ লাইন্স একাডেমিতে বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম তুহিন ও জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে এবং নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিব লেলিন ভোটাধিকার প্রয়োগ করেন। 

ভোট দিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই প্রার্থী। নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিন বলেন, ২০০১ সালের পর আজ প্রথম ভোট দিচ্ছি। নির্বাচনি পরিবেশ এখন পর্যন্ত ঠিক রয়েছে। জামায়াতে ইসলামী সনাতনী ভাইদের ভয় দেখিয়েছে। 

জামায়াত ইসলামীর প্রার্থী আলফারুক আব্দুল লতিফ ভোট দিয়ে সন্তাষ প্রকাশ করে বলেন, পরিবেশ চমৎকার রয়েছে। শেষ পর্যন্ত এ রকম পরিবেশ বিরাজ করবে আশা করি। 

জেলার চার আসনে ১৫লাখ ৮০ হাজার ৩০৬জন ভোটার রয়েছেন। আর প্রতিদ্বন্ধিতা করছেন ২৭জন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জমিয়তে ইসলামী বাংলাদেশ, ন্যাশনালিস্ট ফ্রণ্টের প্রার্থীরা রয়েছে প্রতিদ্বন্ধিতার তালিকায়। 

৫৬২টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫৮টি গুরুত্বপুর্ন হিসেবে চিহিৃত করা হয়েছে নির্বাচনে। এসব কেন্দ্রে রয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo