• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ জামাত নেতাকে আটকের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা পৌর শহরের রিজিয়া খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রর সামনে সংশ্লিষ্ট ৯ নং ওয়ার্ড জামাতের সভাপতি শরিফ হাসান (৫৫) কে নগদ ৭৯ হাজার টাকাসহ আটক করে বিএনপি নেতাকর্মীরা।

সকাল ১০ টায় ঘটনাস্থলে পুলিশ ও দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট তাকে হস্তান্তর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ জানান তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তবে এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা ওলামা জামাতের সভাপতি আব্দুস শুকুর জানান বিষয়টি পরিকল্পিতভাবে করা হয়েছে। তিনি বলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সভাপতি শরীফ হাসান কে যে ৭৯ হাজার টাকাসহ আটক করা হয়েছে সে টাকাগুলো নির্বাচনী এজেন্ট ও ভ্যানভাড়া এবং নাস্তার টাকা। এই টাকাসহ আটকের ঘটনা ঘটিয়ে প্রভাব বিস্তাতের অভিযোগ করেন তিনি।

অপরদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাপিতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানের সময় প্রিজাইডিং অফিসারের হাতে আটক হয়েছেন জামায়াতে ইসলামীর ওয়ার্ড আমির মো শাহাবুদ্দিন। চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি এলাকায় রিকশা ভ্যানের সামনে পোস্টার টাঙ্গানোর অপরাধে একজন বিএনপি ও একজন জামায়াত কর্মীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo