• সমগ্র বাংলা

‎শেরপুরে ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধার, একজনকে সাজা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শেরপুরে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে ৩টি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটিতে ধানের শীষ প্রতীকে সিল মার অবস্থায় উদ্ধার করা হয়। আর বাকি দুটি বই ফেরত দেয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে তিন বছরের সাজা ও জরিমানা এবং অন্যজনকেও জরিমানা করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

‎অভিযুক্ত মাসুদকে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও অপরজন বেলাল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিলো।  ১০টার দিকে পোলিং এজেন্টের বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল।

‎তিনি আরও বলেন, এরইমধ্যে নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। ওই বইটিতে ধানের শীষ প্রতীকের ৬০টি ভোট দেওয়া ছিল। তবে একটি গণভোটের ব্যালট বই এবং একটি নির্বাচনের ব্যালট বই পরে ফেরত দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। এদিকে এ ঘটনার পর সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎এর আগে, শেরপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত থাকলেও শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল ৭টার আগেই ভোটাররা কেন্দ্রে এসে ভোটার নম্বর বের করে লাইনে দাঁড়াতে দেখা যায়। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়ে যায়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা: বিএনপি ও খেলাফত ম...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংস...

image

ভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁ...

image

ঠাকুরগাঁওয়ের ৩ আসনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ৩ আসনে উৎসবমুখর পরিবেশে চল...

image

ফরিদপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে নতুন ভোটার ও নার...

ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ...

image

শান্তিপূর্ণ পরিবেশে গোপালপুরে ভোট অনুষ্ঠিত হচ্ছে

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo