• সমগ্র বাংলা

ফরিদপুরের সালথায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা: বিএনপি ও খেলাফত মজলিসের ৩ নেতা আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার তিনটি পৃথক ভোটকেন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের পরিচয় আটক ব্যক্তিরা হলেন: মাওলানা মো. আমজাদ হোসেন: সভাপতি, ফরিদপুর জেলা খেলাফত মজলিস। (আটক স্থান: নারানদিয়া স্কুল কেন্দ্র) আবুল কালাম: সাধারণ সম্পাদক, গট্টি ইউনিয়ন বিএনপি। (আটক স্থান: জয়ঝাপ স্কুল কেন্দ্র) মো. রবিউল: বিএনপি কর্মী। (আটক স্থান: ইউসুফদিয়া স্কুল কেন্দ্র)

সালথা সেনা ক্যাম্পের কর্মকর্তারা জানিয়েছেন, জয়ঝাপ, ইউসুফদিয়া ও নারানদিয়া স্কুল কেন্দ্রে কারচুপি ও বিশৃঙ্খলার চেষ্টার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল তাদের আটক করে। সেনাবাহিনী জানায়, ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং যেকোনো ধরনের বাধার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, "আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বরত ম্যাজিস্ট্রেটগণ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা যেকোনো অনিয়ম কঠোর হস্তে দমন করব।"

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo