• সমগ্র বাংলা

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৫ উদযাপিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ “দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই ” এ শ্লোগানকে সামনে নিয়ে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৫ উদযাপিত  হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দিবসটি পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, নড়াইলের আয়োজনে  জেলা জজ আদালত চত্বরে শান্তির   প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি,নড়াইলের চেয়ারম্যান শারমিন নিগার  । 

পরে ঐ স্থান থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে  দিবসের তাৎপর্যের উপর  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার  (সিনিয়র সহকারি জজ) মোহনা আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ তারিকুজ্জামান লিটু, পিপি অ্যাডঃ আব্দুল হক, বিচারক, আইনজীবি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন

মন্তব্য (০)





image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

  • company_logo