প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ বাবার সাথে মোটর সাইকেলে চড়ে স্কুলে যাবার সময় ঘাতক ট্রাক কেড়ে নিয়েছো তৃতীয় শ্রেণির ছাত্রী আনিছার প্রাণ। আজ সোমবার সকালে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শহরতলীর গাবুড়া টমেটো বাজারে।
আনিছা (৯) কালিগঞ্জ গ্রামের আবু হাসনাতের মেয়ে।
জানা গেছে, বাবার সাথে মোটর সাইকেলে চড়ে চিরিরবন্দরের আমেনা বাকী স্কুল এন্ড কলেজে যাচ্ছিল আনিছা। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। সকাল সাড়ে ১০টার দিকে রাজারামপুরের গাবুড়া টমেটো বাজারে একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় আনিছা। দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাকে। দুর্ঘটনায় তার বাবা আবু হাসনাতও আহত হয়েছেন। তিনি চিরিরবন্দরের মহলিা কলেজের শিক্ষক বলে জানিয়েছে স্হানীয়রা।
কোতোয়ালী থানার উপ পরিদর্শন সেলিমুর রহমান জানান, দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে স্হানীয়রা।
পাবনা প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

মন্তব্য (০)