• সমগ্র বাংলা

গরু চুরির থাবায় বিপর্যস্ত কালীগঞ্জের খামারিরা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির ঘটনা যেন এখন নিত্যদিনের খবর হয়ে উঠেছে। চুরি রোধে প্রশাসনের নানা উদ্যোগ, পিকআপ জব্দ, চোর আটক – এসবের পরও থামছে না গরু চুরি। সর্বশেষ রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামে সোহান শেখের বাড়ি থেকে চুরি হয় দুটি গাভী। সোহান শেখের মতো অসংখ্য খামারি ও কৃষক গরুর লালন-পালনে আজ চরম ঝুঁকিতে রয়েছেন।

ভুক্তভোগী সোহান শেখ বলেন, “পুলিশ গরু উদ্ধার করে, চোর ধরে, কিন্তু গরু চুরি বন্ধ হয় না।সাংবাদিকদের বলেও লাভ হয় না।" 

এলাকাবাসী জানান, “রাত জেগে গরু পাহারা দিতে হয়। গরু লালন-পালন এখন ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। চোর ধরা পড়লেও আইনি প্রক্রিয়া বা শাস্তির ভয় নেই বলেই বারবার চুরি হচ্ছে।”

তারো আরো জানান, "এখন পুলিশের পাশাপাশি স্থানীয় কৃষক ও খামারিদের কেও নিজস্ব ব্যবস্থাপনায় গরু চোর প্রতিরোধ কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তাহলে কিছুটা হলেও  হয়তো গরু চোর রোধ হবে বলে তারা মনে করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “যেসব এলাকায় গরু চুরির প্রবণতা বেশি, সেখানে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সম্প্রতি অভিযান চালিয়ে গরু উদ্ধার, পিকআপ জব্দ ও চোর আটক করেছি।” 

মন্তব্য (০)





image

দুর্গোৎসবে নিরাপত্তা উপলক্ষে লালমনিরহাটে এসআরবি'র সংবাদ স...

১

লালমনিরহাট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লালমনির...

image

পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

২

পঞ্চগড় প্রতিনিধি: 'দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে ...

image

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, এক ঘন্টা পর যা...

৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রী...

image

বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের দক্ষতা বাড়াতে কালীগঞ্জে উদ্যোগ

৪

গাজীপুর প্রতিনিধি: সামাজিক বৈষম্য দূর করা, ডিজিটাল মাধ্যমে ন...

image

পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩

৫

পাবনা প্রতিনিধিঃ প্রেমের ফাঁদে (হানি ট্র্যাপ) ফেলে এক ব্যক্ত...

  • company_logo