• সমগ্র বাংলা

নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ধলু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: সারাদেশে মশক নিধনসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে প্রধানমন্ত্রী  তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের দলীয় সংসদ সদস্যরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ মার্চ) নওগাঁ শহরের লিটন ব্রিজ ঘাট এলাকায় ছোট যমুনা নদীর তীরে এই সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্যোগে নওগাঁ পৌরসভা, স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এই ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, ময়লা-আবর্জনা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের আগে সংসদ সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি সব নাগরিকের দায়িত্ব। আমাদের চারপাশ পরিষ্কার রাখা নাগরিক কর্তব্য। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের সেবক হিসেবে মানুষের জন্য কাজ করে যেতে চাই। এখন থেকে প্রতি শনিবার নওগাঁ শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী, নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হয়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সদর উপজেলা বিএনপি সদস্য সারওয়ার কামাল চঞ্চল, নওগাঁ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শামিনূর রহমান শামীম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে তেলের ডিপোতে হঠাৎ হাজির হলেন প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মেঘ...

image

সরকারী ছুটিতেও খোলা থাকবে বেনাপোল বন্দর

বেনাপোল প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বেঁধে দে...

image

ঈদের আগে স্বস্তি, রসিকের পরিচ্ছন্নকর্মীদের মাঝে নগদ সহায়ত...

রংপুর ব্যুরোঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রংপুর সিটি করপোর...

image

ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিয...

image

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

‎​লালমনিরহাট প্রতিনিধিঃ ‎ঈদের আনন্দ বিষাদে রূপ নিল ল...

  • company_logo