প্রতীকী ছবি
গোপালপুর প্রতিনিধি ঃ টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া জয়নাল (৪৫) নামে এক ব্যক্তির লাশ ১৬ দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার (আজ) নলিন সুইচ গেটের পশ্চিম পাশে তার লাশ ভেসে উঠে।
জয়নাল গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের বাসিন্দা শুকুর আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ দিন আগে গোসল করতে গিয়ে যমুনা নদীতে জয়নাল নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর আজ তার লাশ নদীতে ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাবনা প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

মন্তব্য (০)