• সমগ্র বাংলা

নারী শিশু ধর্ষন নির্যাতন বন্ধের দাবিতে দিনাজপুরে সমাবেশ মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: নারী ও শিশুর প্রতি সহিংসতা নিপীড়ন প্রতিরোধ এবং বন্ধের দাবিতে দিনাজপুরে মানবন্ধনসহ সমাবেশের কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে পালিত কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক, নারীবাদী সংগঠন এবং শিক্ষার্থীরা।

এর আগে প্রসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে দাবিনামাসহ লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের আহবায়ক ও পল্লীশ্রী‘র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম মুকুট। কর্মসূচি শেষে দাবিদামার স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে তুলে দেন তারা।

সংবাদ সম্মেলনে  সাম্প্রতিক সময়ে সারাদেশে নারী ও শিশু ধর্ষন নির্যাতন এবং নারীর বিরুদ্ধ শারিরিক, মানসিক নিপিড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ধর্মীয় ওয়াজ মাহফিলের নারীর বিরুদ্ধে অশালীন, অগ্রহনযোগ্য কথা বলা হচ্ছে, আপত্তিকর প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। 

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্হানে নারীর প্রতি সহিংসতা ও নীপিড়নমূলক ঘটনা ঘটছে। ইতামধ্যে প্রমীলা ফুটবল আয়াজন বাধা গ্রস্হ করা হয়েছে। কিছু লােক নারী-কন্যাদের খেলাধুলা ও সাংস্কিত চর্চাসহ সৃৃজনশীল কর্মকান্ড হতে দূর রাখার চেষ্টা করছে। তারা মূলত নারীকে ঘরবন্দ্বী করতে চাইছে।

দাবির মধ্যে রয়েছে,  নারী ও শিশুর প্রতি সহিংসতা দমনে যে সকল আইন বলবৎ রয়েছে, সেই আইনসমূহের যথাযথ প্রয়োগ ঘটানো,  নারী ও শিশু ধর্ষণ, হত্যায় জড়িতদর আইনর আওতায় এন দ্রত বিচার সম্পন করা, নারী-শিশুর প্রতি  উৎপীড়নে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দেওয়া, নারীর পােষাক সংক্রান্ত বিষয়ে অপপ্রচার বন্ধ করা এবং নারী শিশু নীপিড়নের সাথে জড়িত ব্যক্তিরা যাতে কােনভাবেই  ছাড়া না পায় তার নিশ্চয়তাসহ আরো বেশ কিছু দাবি জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনের সড়কে নারী ও শিশুর প্রতি সহিংসতা নিপীড়ন প্রতিরোধে দিনাজপুরবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশুর প্রতি সহিংসতা নিপীড়ন প্রতিরোধে দিনাজপুরবাসী সংগঠনের যুগ্ম আহবায়ক তারিকুজ্জামান তারেক ও কানিজ রহমান, সদস্য উম্মে নাহার, রেজাউর রহমান রেজু ,এ এস এমন মনিরুজ্জামানসহ অন্যান্যরা। 

মন্তব্য (০)





image

পাবনার ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধ...

image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

  • company_logo