ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ দেশব্যাপী ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ধর্ষণের শিকার এক শিশুর মা, স্থানীয় শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ধর্ষণকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন জেবা তাহাসিন, তানিয়া আহমেদ, মোঃ আশিক এবং ধর্ষণের শিকার এক শিশুর মা। তারা বলেন, "ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। আমরা চাই, ধর্ষকেরা যেন কোনোভাবেই রক্ষা না পায় এবং তাদের দ্রুত বিচার নিশ্চিত হোক।"
মানববন্ধনে অংশগ্রহণকারীরা 'দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত', 'ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না', 'আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাই নাই', 'চব্বিশের বাংলায়, ধর্ষকের ঠাই নাই' ইত্যাদি স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানান।
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

মন্তব্য (০)