প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কে যাত্রীবাহী থ্রি হুইলার (মাহিন্দ্র) উল্টে প্রান গেলো ইদ্রিস হাজরা (৫৫) নামের এক কৃষকের। সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ফরিদপুর - সালথা সড়কের শোলাকুন্ড মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস হাজরা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুলাখালী গ্রামের মৃত আঃ লতিফ হাজরার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সদর থানার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে পেঁয়াজ ক্ষেত দেখতে গেছিলেন ইদ্রিস হাজরা। পরে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রাতে তাম্বুলখানা বাজার থেকে মাহিন্দ্র গাড়িতে ওঠেন তিনি। শোলাকুন্ড মাদ্রাসার সামনে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্র গাড়িটি উল্টে যায়। এসময় ইদ্রিস হাজরা সহ ৭জন আহত হয়।
আহতবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ইদ্রিস হাজরা মারা যান।আরেকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা রেফার করেছেন।
ফরিদপুরের কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, নিহতের লাশ মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে ও গত ২৪ ফেব্রুয়ারী বিকালে স্কুল থেকে ফেরার পথে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের কৈজুরী ইউনিয়নের কুজুরদিয়া মাদ্রাসার সামনে থ্রি হুইলার মাহিন্দ্র গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম (৪০) নিহত হন।
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

মন্তব্য (০)