• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারত মহাসাগরে নৌ মহড়া শুরু করছে ইরান-চীন-রাশিয়া

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান, চীন ও রাশিয়ার নৌবাহিনী উত্তর ভারত মহাসাগরে এক যৌথ মহড়া শুরু করতে যাচ্ছে। যার মূল লক্ষ্য হচ্ছে- এই অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি এবং ত্রিপাক্ষিক নৌ সহযোগিতা উন্নত করা।

এই নৌ মহড়ার নামকরণ করা হয়েছে ‘সিকিউরিটি বেল্ট ২০২৫’, যা সোমবার থেকে শুরু হবে। রোববার ইরানের সামরিক মহড়ার মিডিয়া অফিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার পর্যবেক্ষকরা এই মহড়া পর্যবেক্ষণ করবেন।

ইরানের নৌবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ সদস্যরা এই মহড়ায় অংশ নেবে। এত রাশিয়া ও চীনের নৌবাহিনীর জাহাজও থাকবে। যা ইরান, রাশিয়া এবং চীনের ‘সিকিউরিটি বেল্ট’ মহড়ার সপ্তম সংস্করণ।

 

রোববার চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বেইজিংয়ের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, যৌথ মহড়াটি ইরানের চাবাহার বন্দরের কাছাকাছি এলাকায় অনুষ্ঠিত হবে।

সিনহুয়া আরও জানিয়েছে, এতে চীনা বহরে একটি ধ্বংসকারী যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) এবং একটি সরবরাহকারী জাহাজ থাকবে। মহড়ার পরিকল্পনায় সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলা, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই মহড়ার লক্ষ্য ‘সামরিক পারস্পরিক আস্থা জোরদার করা এবং অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে বাস্তবসম্মত সহযোগিতা বৃদ্ধি করা’। 

এই মহড়ার ২০২৪ সংস্করণ গত বছর একই অঞ্চলে অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন যুদ্ধজাহাজের এক চিত্তাকর্ষক সমাপনী নৌ প্যারেড আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo